বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিজয়ের শেষ সিনেমা, মুক্তির আগেই আয় করল ১৭৬ কোটি!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১৬:৪৩

নাম ঘোষণা করা হয়েছে আগেই। ৬৯তম সিনেমাটিই থালাপতি বিজয়ের শেষ সিনেমা হতে যাচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘জন নায়ক’। এরপরই পুরোদমে রাজনীতিতে যোগ দিচ্ছেন বিজয়।

গত এক দশক ধরে বিজয়ের সিনেমা মানেই রেকর্ডের বন্যা। শেষ সিনেমাতেও বক্স অফিসে পাহাড় সমান রেকর্ড করেই বিদায় নিতে যাচ্ছেন এই সুপারস্টার। যার আভাস পাওয়া গেল ইতিমধ্যে। বিজয়ের শেষ সিনেমার মুক্তির আগেই আয় করে নিল ১৭৬ কোটি টাকা! ৩০০ কোটি টাকায় নির্মিত হয়েছে সিনেমাটি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন ‍অনুসারে, ‘জন নায়ক’ সিনেমার ওটিটি স্বত্ব কেনার আগ্রহ প্রকাশ করেছিল ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম। দর-কষাকষিতে পিছিয়ে আসে নেটফ্লিক্স। সর্বশেষ ১২১ কোটি টাকায় স্বত্ব কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম। ডিজিটাল স্বত্ব বিক্রির দিক থেকে এটি তামিল সিনেমার সর্বোচ্চ দাম।

এর আগে রজনীকান্ত অভিনীত ‘কুলি’ সিনেমার ওটিটি স্বত্ব বিক্রি হয়েছে ১২০ কোটি টাকায়। এটিও অ্যামাজন প্রাইম কিনে নিয়েছে। বিজয়ের ‘জন নায়ক’ কিনতে প্ল্যাটফরমটিকে এক কোটি টাকা বেশি দিতে হয়েছে।

ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুসারে, ‘জন নায়ক’ সিনেমার স্যাটেলাইট স্বত্ব কিনে নিয়েছে সান টিভি। এ জন্য তাদের গুনতে হয়েছে ৫৫ কোটি টাকা।

দুটি স্বত্ব বিক্রি করে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি টাকা।
‘জন নায়ক’-এ বিজয় ছাড়া আরো অভিনয় করছেন পূজা হেগড়ে, ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। কেভিএন প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। ২০২৬ সালের ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর