বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাত জাগার অভ্যাসে কমছে চিন্তাশক্তি, বলছে গবেষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১৬:২৯

দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও সময়ের অভাবে বিশ্রামের সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। অনেকেই পেশাগত দায়বদ্ধতার কারণে রাতে জেগে কাজ করতে বাধ্য হচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে ঘুমের পরিমাণ ও মানের উপর। সম্প্রতি নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ গ্রোনিনজেন পরিচালিত একটি দীর্ঘমেয়াদী গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—রাত জাগার কারণে মানুষের বোধশক্তি বা কগনিটিভ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।

১০ বছরব্যাপী এই গবেষণায় অংশ নেন ৪০ বছরের বেশি বয়সী প্রায় ২৪ হাজার মানুষ। গবেষণায় দেখা গেছে, নিয়মিত যারা রাতে জেগে কাজ করেন, তাঁদের বোধশক্তি প্রতি বছর গড়ে ০.৮ শতাংশ করে কমে যাচ্ছে। আশ্চর্যের বিষয়, শিক্ষিত পেশাজীবীদের মধ্যেই এই প্রবণতা সবচেয়ে বেশি। ছাত্র, শিক্ষক ও অফিসকর্মীদের মধ্যে রাত জাগার হার তুলনামূলকভাবে বেশি হওয়ায়, তাদের ওপর প্রভাবটিও বেশি পড়ছে।

মানবদেহের নিজস্ব একটি ‘জৈবঘড়ি’ রয়েছে, যা ঘুম ও জাগরণের স্বাভাবিক সময় নির্ধারণ করে। এই ছন্দ অনুযায়ী সকালবেলায় ঘুম থেকে ওঠা ও রাতে ঘুমানোই স্বাভাবিক। কিন্তু আধুনিক জীবনের চাপে অনেকেই সেই স্বাভাবিক ছন্দের ব্যতিক্রম ঘটাচ্ছেন। গবেষণায় উঠে এসেছে, মধ্যবয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ২০ শতাংশ নিয়মিত রাত জেগে কাজ করেন।

তাদের মধ্যে মাত্র ৭ শতাংশ মানুষ খুব ভোরে ঘুম থেকে ওঠেন। এই বৈসাদৃশ্য ‘সোশ্যাল জেট ল্যাগ’ তৈরি করছে, যা দেহ ও মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো, রাত জেগে কাজ করার পাশাপাশি ধূমপান ও অনিদ্রা—এই দুই অভ্যাসও বোধশক্তি হ্রাসে অনুঘটকের ভূমিকা রাখছে। গবেষণা বলছে, শুধুমাত্র ধূমপানের প্রভাবেই বুদ্ধিবৃত্তিক ক্ষমতা প্রায় ১৯ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনিদ্রার প্রভাবেও দেখা যাচ্ছে ‘ব্রেন ফগ’ বা ধূসর মস্তিষ্কের লক্ষণ।

দীর্ঘমেয়াদে এসব সমস্যায় ভোগা ব্যক্তিদের অ্যালঝাইমার্সে আক্রান্ত হওয়ার ঝুঁকিও উল্লেখযোগ্য হারে বাড়ছে।

অন্যদিকে, তুলনামূলকভাবে কম শিক্ষিত মানুষদের মধ্যে ৯টা-৫টা কাজের বদলে দিনের বিভিন্ন সময়ে কাজ ভাগ করে নেওয়ার প্রবণতা বেশি থাকায়, তাঁদের মধ্যে রাত জাগার হার অনেক কম। ফলে তাদের বোধশক্তির উপর প্রভাবও তুলনামূলকভাবে কম পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, শরীরের প্রাকৃতিক ছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলার অভ্যাস গড়ে তুললে দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্য ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা রক্ষা করা সম্ভব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর