বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পদ্মার এক আইড় ৪৮,০০০ টাকায় বিক্রি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১৫:২৩

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা একটি আইড় মাছ ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ১৬ কেজি। আজ শনিবার (৩১ মে) ভোরে উপজেলার বাহিরচর এলাকায় জেলে হোসাইন মিয়ার জালে ধরা পড়ে মাছটি।

জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন জেলে হোসাইন মিয়া ও তার সঙ্গীরা। পরে জাল গুটিয়ে দেখতে পান, বিশাল আকৃতির একটি আইড় মাছ ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে মাছটি তারা নৌকায় তোলেন এবং বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে যান। সেখানে ১৬ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ২ হাজার ৯০০ টাকা দরে বিক্রি করেন হোসাইন।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জনকণ্ঠকে জানান, “পদ্মা নদীর এমন আইড় মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই জেলে হোসাইন মিয়ার কাছ থেকে ৪৬ হাজার ৪০০ টাকায় মাছটি আমি কিনেছি। পরে মোবাইল ফোনে ভিডিও কলে যোগাযোগ করে টাঙ্গাইলের এক প্রবাসীর কাছে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর