বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অভিনব পন্থায় স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার, ফিরলেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১৩:২২

লাতিন আমেরিকা থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এখনও ৪টি ম্যাচ বাকী আছে আলবিসেলেস্তেদের। জুনের ফিফা উইন্ডোতে দুটি করে ম্যাচ খেলবে কনমেবল অঞ্চলের দলগুলো। আসন্ন দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

এবার দল ঘোষণায় অভিনব পন্থা বেছে নিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত মার্চে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু ও প্রায় ১২০০ মানুষ বাস্তুহারা হয়েছিল। তাদের স্মরণে বাহিয়ার নানা বয়স ও পেশার নাগরিকদের মুখেই এবার আর্জেন্টিনার স্কোয়াড প্রকাশ করা হয়েছে। যদিও সেখান থেকে কয়েকজন বাদ পড়বেন চূড়ান্ত দলে।

চলতি মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি। গত মার্চে ফিফা উইন্ডোতে অ্যাডাক্টর পেশির ইনজুরির কারণে তাকে ছাড়াই নেমেছিল আলবিসেলেস্তেরা। মেসিবিহীন আর্জেন্টিনা শক্তিশালী উরুগুয়ে ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারায়।

আগামী ৬ জুন সকাল সফরকারী হিসেবে ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১১ জুন এই উইন্ডোর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি হবে আলবিলেস্তেদের ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্তালে।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:

এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি, মারিয়ানো ট্রয়লো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, লিয়েনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো, জন ফয়েথ, কেভিন লোমোনাকো, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিয়েন্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস, থিয়েগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, জিউলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর