শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সারজিস আলমের

কোনো বিশেষ দল বা মার্কায় ভোট না দেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১৩:১৪

আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোনো বিশেষ দল বা মার্কা দেখে ভোট না দেওয়ার আহ্বান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমার দাদা কোনো একটা দলের কোনো একটা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমার বাবা ওই একটা দলের বা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমরাও ঘুরেফিরে ওই একটা দলে বা মার্কায় ভোট দিই। এটাও একটা পরিবারতন্ত্রের বহিঃপ্রকাশ। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। দলকানা আর মার্কার দাস না হয়ে সমাজের ন্যায়-নীতিবান, ভালো ও আদর্শবান মানুষকে ভোট দিতে হবে। তিনি যে দলের বা মার্কার হোক না কেন।’

উপজেলা পর্যায়ে সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা বলেন, যদি কেউ জনগণকে সেবা দিতে গিয়ে টাকা চান বা সেবা করার নামে শাসক হয়ে ওঠেন কিংবা হয়রানি করান, তবে তাঁদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ‘আপনারা (বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা) হলেন জনগণের সেবক। কাজেই সেবক হয়েই থাকবেন এবং জনগণকে সম্মান করবেন। যদি আপনারা জনগণকে সম্মান করেন, তাহলে আমরাও আপনাদের সর্বোচ্চ সম্মান করব। তা না হলে আপনাদের প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ থাকব।’

সারজিস আলম আরও বলেন, ‘আমাদের দলের এখন পর্যন্ত জেলা, উপজেলার কমিটি হয়নি। কমিটি হওয়ার পরে যদি কেউ জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ না করে ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দেয়, তাহলে ওই ব্যক্তিকেও আপনারা বয়কট করবেন।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, রফিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, উপজেলা সংগঠক মো. লুৎফর রহমান বকসি, আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নুর, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মো. আশিকুর রহমান আশিক, জুলাই যোদ্ধা মো. আসানুর রহমান প্রমুখ। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর