বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শুরু হচ্ছে নতুন স্মার্ট এনআইডি কার্ড বিতরণ, কিভাবে পাবেন স্মার্ট কার্ড?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ মে ২০২৫, ১৭:৩১

নির্বাচন কমিশন (ইসি) আবারো সারাদেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি কার্ড) বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর আগে দেশের অনেক উপজেলায় স্মার্ট আইডি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। তবে যেসব এলাকার ভোটাররা এখনো এই কার্ড পাননি, তাদের জন্য নতুন করে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদের জন্য স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল। ঈদুল আজহার পর থেকে আবারও পুরোদমে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের প্রায় ৮ থেকে ১০টি উপজেলায় স্মার্ট এনআইডি বিতরণ চলমান রয়েছে।

কিভাবে বিতরণ করা হবে স্মার্ট এনআইডি কার্ড?
যেসব উপজেলায় স্মার্ট আইডি কার্ড প্রিন্ট হয়ে গেছে, সেসব এলাকার উপজেলা নির্বাচন অফিস থেকে নির্ধারিত এলাকায় ক্যাম্প করে এই কার্ড বিতরণ করা হবে। এ সংক্রান্ত তথ্য:

মাইকিং করে জানানো হবে।
জনপ্রতিনিধিদের মাধ্যমে চিঠি পাঠানো হবে।
স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ভোটাররা এই বিভিন্ন মাধ্যম থেকে নিজেদের এলাকার বিতরণ শিডিউল জেনে নিতে পারবেন।

কার্ড উত্তোলনের পদ্ধতি

যাদের এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে, তারা কোনো প্রকার ফি পরিশোধ না করেই কার্ড সংগ্রহ করতে পারবেন। কার্ড উত্তোলনের জন্য প্রয়োজন হবে:

পুরাতন এনআইডি কার্ড, অথবা
ভোটার হওয়ার সময় দেওয়া রিসিভ কপি, অথবা
জাতীয় পরিচয়পত্র নম্বর (NID নম্বর)

যাদের এনআইডি কার্ড এখনো হাতে আসেনি বা হারিয়ে গেছে, তারাও উপরোক্ত দলিলপত্র নিয়ে উপস্থিত হলে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। কোনো জিডি বা অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন নেই।

যদি নির্ধারিত সময়ের মধ্যে উত্তোলন করতে না পারেন?

যদি কেউ নির্ধারিত শিডিউলে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করতে না পারেন (যেমন: দেশের বাইরে ছিলেন বা অনুপস্থিত ছিলেন), তাহলে পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিসে সরাসরি গিয়ে কার্ড উত্তোলন করা যাবে। মাঠ পর্যায়ে বিতরণ শেষে অবশিষ্ট কার্ডগুলো উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর