বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতের দাসত্ব করবে না বাংলাদেশ, প্রয়োজন হলে জীবন দেবো

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ মে ২০২৫, ১৫:৪৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "এই অভ্যুত্থানের পর একটি চিত্র আপনারা দেখেছেন—যেখানে ভারতের, সেটা বিএসএফ হোক বা অন্য কেউ হোক, যদি আমার কোনো বাংলাদেশি ভাইয়ের ওপর সামান্যতম অন্যায় বা অত্যাচার করার চেষ্টা করে, তখন আমার সীমান্তরক্ষী বাহিনী দুইজন দাঁড়ালেও আমার দেশের সাধারণ মানুষ কিন্তু একশো জন হয়ে দাঁড়িয়ে গিয়েছে।

ভারত থেকে একজন কৃষককে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীও তাদের দুইজনকে ধরে নিয়ে এসেছে। বাংলাদেশ শুধু ভারতের নয়—পৃথিবীর কোনো দেশের দাসত্ব করবে না। প্রয়োজনে আরও জীবন দেবো, রক্ত দেবো।

আমরা আপনাদের একটা অনুরোধ করি—লালমনিরহাট জেলায় আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী আছে, তারা শুধু বাহিনী নয়; আপনারাও একেকজন সেই বাহিনীর চেয়েও বড় সীমান্তরক্ষী। নিজের দেশ, নিজের মাকে, নিজের বুক দিয়ে আঁকড়ে ধরতে হবে এই দেশকে। এই একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন।"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর