বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পুতিনকে কারা মারতে চায়! যেভাবে পুতিনকে রক্ষা করলো রুশ বাহিনী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ মে ২০২৫, ১৫:৪৭

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে এককভাবে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। নানা ষড়যন্ত্র, হত্যাচেষ্টা ও আন্তর্জাতিক চাপের মাঝেও দৃঢ় সংকল্পে টিকে থাকা এই রাষ্ট্রনেতার কাহিনী যেন একটি চলমান যুদ্ধের মহাকাব্য।

সাম্প্রতিক এক অভিযানে পুতিন যান যুদ্ধক্ষেত্রখ্যাত কুরস্ক অঞ্চলে, যেখানে রুশ বাহিনী ইউক্রেনীয় সৈন্যদের হটিয়ে দিয়েছিল। সেখানেই রুশ সেনাদের মাঝে বিজয় উদযাপন করতে গিয়েছিলেন তিনি। তবে সেই সফর ছিলো এক চরম বিপদের মুখোমুখি।

রুশ বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাসকিন চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, ২০ মে কুরস্ক সফরের সময় ইউক্রেন থেকে পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। লক্ষ্য ছিল রুশ প্রেসিডেন্টের হেলিকপ্টার।

একটির পর একটি ড্রোন পাঠানো হয় আক্রমণের উদ্দেশ্যে, তবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় আগেই চিহ্নিত করে ধ্বংস করে দেওয়া হয় ৪৬টি ড্রোন। প্রেসিডেন্টের কপ্টার কুরস্কের আকাশে প্রবেশ করার আগেই হামলার তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে রাশিয়া।

এই সময় ২০ থেকে ২২ মে-র মধ্যে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন আক্রমণের শিকার হয়। বিমান প্রতিরক্ষাব্যবস্থার সফলতায় তিন দিনে ধ্বংস করা হয় ১,০০০-এর বেশি ড্রোন।

পুতিনের ওপর এ ধরনের আক্রমণ আগেও হয়েছে। চলতি মাসের শুরুতেও তার বাসভবন ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করে মস্কো। সেই ঘটনাতেও সফলভাবে ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছিল।

এই ঘটনাগুলো রাশিয়ার উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের ড্রোন সক্ষমতা এখন রুশ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার চেষ্টা চালালেও, পুতিনের সাথে সম্পর্কের টানাপোড়েন অব্যাহত। ট্রাম্প পুতিনকে ‘উন্মাদ’ বলেও উল্লেখ করেছেন, যদিও রাশিয়া বলছে তারা সবকিছুই হিসেব করে পদক্ষেপ নিচ্ছে।

পুতিনের প্রতি হামলার এই চেষ্টাগুলো শুধু একটি ব্যক্তিকে নয়, বরং একটি রাষ্ট্রকেই টার্গেট করার ঘোষণা বলেই দেখছেন বিশ্লেষকরা। যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি এখন কেবল প্রতীকী নয়, বাস্তবিক নেতৃত্বেরও নিদর্শন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর