বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে তিন লাখ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ মে ২০২৫, ১৪:৪৮

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত তিন লাখের বেশি আবেদন কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে। সবচেয়ে বেশি আবেদন পড়ে আছে বয়স সংশোধন সংক্রান্ত।

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলামের তৈরি করা এক প্রতিবেদন থেকে মঙ্গলবার (২৭ মে) বিষয়টি জানা গেছে।

গত ১ জানুয়ারি পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রাম শুরুর আগ পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার ৮৩৬টি আবেদন ছিল। এই সময় নতুন করে জমা পড়েছে পাঁচ লাখ এক হাজার ৯৫৪টি আবেদন। গত সাড়ে চার মাসে নিষ্পত্তি করা হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার ১৯৭টি আবেদন।

বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা তিন লাখ নয় হাজার ৫৯৩টি। নির্বাচন কমিশন জটিলতার ধরণ অনুযায়ী ছয়টি ক্যাটাগরিতে আবেদনের নিষ্পত্তি করে থাকে। সবচেয়ে বেশি আবেদন ঝুলে আছে গ ক্যাটাগরিতে, এক লাখ ৪০ হাজার ৩১৬টি। এই ধরনের আবেদন বয়স সংশোধন সংক্রান্ত হয়ে থাকে। সবচেয়ে কম আবেদন ঝুলে আছে ক-১ ক্যাটাগরিতে, দুই হাজার ২৮টি।

ইসির সার্ভারে প্রায় ১২ কোটির মতো ভোটার রয়েছে। এদের অনেকেই নানা ভুল সংশোধনের প্রতিনিয়ত আবেদন করেছেন। সেগুলোই পড়ে আছে কর্মকর্তাদের টেবিলে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবির বলেন, আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করি দ্রুত সব নিষ্পত্তি হয়ে যাবে।

এ নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কিছু জটিলতাও আছে। অনেকেই যেমন ভুলটাই সংশোধন করতে আবেদন করেন। কেউ কেউ আবার অসৎ উদ্দেশে তথ্য পরিবর্তনের আবেদন করেন। কাজেই যাচাই-বাছাই করেই আবেদন নিষ্পত্তি করতে হয়। এতে কখনো কখনো কিছুটা সময় লেগে যেতে পারে। তবে আগের চেয়ে কাজের গতি বেড়েছে। সামনে আরও বাড়বে বলে আশা করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর