শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গবেষণা

তাপদাহ ও পরিবেশ দূষণে ক্যান্সার আক্রান্ত নারীর সংখ্যা বাড়ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মে ২০২৫, ১৭:৩১

জলবায়ু পরিবর্তনের কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে নারীদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার উদ্বেগজনক হারে বেড়েছে। সাম্প্রতিক একটি গবেষণা জরিপে দেখা গেছে, অসহনীয় তাপদাহ, পরিবেশ দূষণ এবং চিকিৎসাসেবার অপ্রতুলতার কারণে ওই অঞ্চলের নারীরা স্তন, ডিম্বাশয়, জরায়ু ও জরায়ুমুখ ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছেন।

মঙ্গলবার ‘ফ্রন্টিয়ারস ইন পাবলিক হেলথ’ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত দুই দশকে এসব অঞ্চলে ক্যান্সারজনিত মৃত্যুহারও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে প্রতি লাখে ক্যান্সার আক্রান্তের হার ১৭৩ থেকে বেড়ে ২৮০ জনে পৌঁছেছে।

গবেষণাটি পরিচালনায় যুক্ত ছিলেন ইউনিভার্সিটি অব মিনেসোটার ম্যাসনিক ক্যান্সার সেন্টারের জনস্বাস্থ্য বিষয়ের অধ্যাপক আইরিনা স্টিপ্যানোভ। তিনি বলেন, ‘অতিরিক্ত গরম, খরা, দাবানল ও বাতাসে দূষিত কণা বৃদ্ধির ফলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে, বিশেষ করে নারীদের জন্য। এসব অঞ্চলের দরিদ্র নারীরা পর্যাপ্ত চিকিৎসা পায় না, ফলে মৃত্যুহারও বেশি।’

কায়রোর আমেরিকান ইউনিভার্সিটির সিনিয়র ফেলো ও গবেষণা টিমের সদস্য ড. ওয়াফা আবেলখেইর মাতারিয়া জানান, ‘সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীরা পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতন নয়। এই প্রবণতা না থামালে ক্যান্সার এক ভয়াবহ মহামারিতে রূপ নিতে পারে।’

গবেষণায় আরও দেখা গেছে, কাতার, বাহরাইন, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়ার মতো তুলনামূলক উন্নত দেশগুলোর নারীরাও সুচিকিৎসার অভাবে ক্যান্সারে মৃত্যুবরণ করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর