শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গর্ভধারণ না করেই দুধ দিচ্ছে বাছুর, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ মে ২০২৫, ১৭:২২

বাচ্চা প্রসবের পর গাভি দুধ দেবে, এটাই স্বাভাবিক। তবে গর্ভধারণ ছাড়াই ১১ মাস বয়সের একটি বকনা বাছুর প্রতিদিন প্রায় দুই কেজি করে দুধ দিচ্ছে। অস্বাভাবিক এ ঘটনায় বরিশালের উজিরপুর উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

কৌতূহলী মানুষ প্রতিদিন গরুটিকে এক নজর দেখতে ভিড় করছেন গরুর মালিকের উজিরপুরের মুন্সীরতালুক গ্রামের বাড়িতে।

বাছুর প্রসব কিংবা গর্ভধারণ ছাড়াই বকনা বাছুরের এভাবে দুধ দেওয়ায় বিস্মিত বাড়ির লোকজন। প্রথমে তারা সে দুধ ফেলে দিতেন। তবে সময় যত সামনে এগোচ্ছে, তত বেশি পরিমাণে দুধ দেওয়ায় এখন ওই দুধ সেবন করছেন অন্য গাভীর বাছুরসহ গরুর মালিক ও তার পরিবারের সদস্যরা।

গর্ভধারণের আগেই বকনা বাছুরের দুগ্ধবতী হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত গরুটিকে দেখতে আসছেন অনেকে। কুসংস্কারের প্রভাবে কেউ কেউ মানত করে সে দুধ ক্রয় করেও নিচ্ছেন।

আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে গরুর মালিক শ্যামল বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘদিন থেকে তিনি বাড়িতে গরু লালন-পালন করে আসছেন। এবারই প্রথমবার, গত দশদিন ধরে ১১ মাস বয়সের একটি বকনা বাছুর হঠাৎ করে দুধ দেওয়া শুরু করেছে।

তিনি বলেন, প্রথমে গরুর ঘরে সামান্য পরিমাণে দুধ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বকনা বাছুরের দুধের বাঁট (ওলান) ফোলা দেখে তা নারাচারা করতেই দুধ আসতে শুরু করে।

প্রথম কয়েকদিন দুই কেজি করে দুধ এলেও এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন কেজি দুধ দিচ্ছে বকনা বাছুরটি। পরিবারের সদস্যরা এই দুধ পান করছেন। মাঝে মাঝে এলাকার লোকজনও তা ক্রয় করে নিচ্ছেন।

চাঞ্চল্যকর এ খবর পেয়ে ওই বাড়িতে ছুটে আসা সংবাদকর্মী সৈকত বাড়ৈ বলেন, আমরা সাধারণত দেখি গর্ভধারণ করে বাছুর জন্ম দেওয়ার পরই বকনা গরু দুধ দিয়ে থাকে। কিন্তু এখানে এর ব্যতিক্রম হয়েছে।

তিনি আরও বলেন, গর্ভধারণ না করেই গরুতে যে দুধ দেয়, এমন অলৌকিক ঘটনা আমি জীবনেও দেখিনি। এটা সৃষ্টিকর্তার অশেষ রহমত।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার বলেন, এ রকম ঘটনা সহসা দেখা যায় না। ঘটনাটি বিরল হলেও অস্বাভাবিক বা অলৌকিক কিছু নয়। হরমোনের তারতম্যে প্রাণীদেহে নানা রকম পরিবর্তনের ফলে এমনটি হয়েছে।

তিনি আরও বলেন, এসব গরুর দুধ পান করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এই দুধ খুবই পুষ্টিকর ও সুস্বাদু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর