বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যে কারণে তরুণরাই চায় ইন্টারনেটহীন পৃথিবী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১৬:৩০

সোশ্যাল মিডিয়া এখন শুধু সময় কাটানোর মাধ্যম নয়, অনেক তরুণের জন্য এটি মানসিক চাপ ও আত্মবিশ্বাস হারানোর উৎসে পরিণত হয়েছে। সম্প্রতি ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট পরিচালিত এক জরিপে উঠে এসেছে ভয়াবহ চিত্র প্রতি ১০ জন তরুণের ৭ জন (৬৮%) জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পর তারা নিজেদের নিয়ে আরও খারাপ অনুভব করে।

বিশেষ করে ১৬ থেকে ২১ বছর বয়সী তরুণদের মধ্যে অর্ধেকই (৪৬%) এমন এক পৃথিবীতে থাকতে চায়, যেখানে ইন্টারনেটই নেই! খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

জরিপের গুরুত্বপূর্ণ দিকগুলো:

প্রতি চার তরুণের একজন প্রতিদিন ৪ ঘণ্টা বা তার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটায়। ৪২% তরুণ অনলাইনে কী করছে, তা তাদের পরিবার থেকে গোপন রাখে।

৪২% বয়স গোপন করেছে, ৪০% ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করেছে, আর ২৭% পুরো ভিন্ন পরিচয়ে নিজেকে উপস্থাপন করেছে।

রাত ১০টার পর ডিজিটাল কারফিউ চালুর পক্ষে মত দিয়েছে ৫০% তরুণ। রাতের বেলায় সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার চিন্তা করছে যুক্তরাজ্য সরকার

জরিপের ফলাফলের প্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রযুক্তি সচিব পিটার কাইল জানিয়েছেন, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন অ্যাপ রাতে ব্যবহারে বাধা দেওয়ার বিষয়টি সরকার ভাবছে।

তবে শিশু সুরক্ষা সংস্থা NSPCC বলছে, শুধু রাতের ডিজিটাল কারফিউ যথেষ্ট নয়। এনএসপিসির অনলাইন নীতিমালা ব্যবস্থাপক রানি গোভেন্দর বলেন, "শিশুরা দিনের বেলাতেও অনলাইন ঝুঁকির মধ্যে থাকে। আসক্তিকর অ্যালগরিদম থেকে তাদের বাঁচাতে দরকার নিরাপদ ডিজাইন এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলতা।"

মহামারির সময় অনলাইন ব্যবহার বেড়ে যাওয়ার পর ৭৫% তরুণ এখন আগের চেয়ে অনেক বেশি সময় কাটায় ইন্টারনেটে। ৬৮% মনে করে অতিরিক্ত অনলাইন সময় তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করেছে।

মলি রোজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যান্ডি বারোওস বলেন, "সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এমন সব কনটেন্ট সামনে আনে, যা অনেক সময় অজান্তেই মানসিকভাবে বিপর্যয় ডেকে আনে। এটি আত্মবিশ্বাস, শরীরী ইমেজ, এমনকি আত্মহত্যার প্রবণতাও বাড়াতে পারে।"

প্রযুক্তি যদি উপকার করতে পারে, তবে তা ক্ষতিও করতে পারে, এ সত্যকে সামনে এনে তরুণদের জন্য এখনই দরকার ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনের সচেতনতা ও সুরক্ষা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর