শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আপনার ভাষা ঠিক করবে, আপনি আমার মুরুব্বি কি না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১৫:৫২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দেশের রাজনৈতিক ভাষা ও সংস্কৃতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “আমরা স্পষ্ট করে একটা কথা বলি—যেই ভাষায় আপনাদের ওপর এতদিন ধরে জুলুম করা হয়েছে, সেই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন, তাহলে জনগণ আপনাদের ছুঁড়ে ফেলবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বড় বড় অফিস রয়েছে, যার একটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন। অথচ গত ১৬ বছর ধরে সেটিই ছিল দুর্নীতির আখড়া। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে। আমরা বিগত ১৬ বছরের রাজনৈতিক কালচার দেখেছি—এই খুনি হাসিনা থেকে শুরু করে তার দোসররা অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছোট করে কথা বলেছে, খারাপ ভাষা ব্যবহার করেছে।”

সারজিস আলম অভিযোগ করে বলেন, “দুঃখের বিষয় হচ্ছে, এখন আমরা কিছু রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরও একই ভাষায় কথা বলতে দেখছি। আমরা আবারও বলছি—যেই ভাষায় আপনাদের ওপর জুলুম হয়েছে, সেই ভাষার চর্চা যদি আপনারা করেন, জনগণ আপনাদের ছুঁড়ে ফেলবে।”

তিনি বলেন, “আপনারা যদি আবার সেই কালচার সেট করতে চান, তাহলে ভবিষ্যতে অন্য কারো দ্বারা আপনাদেরই সেই কালচারের শিকার হতে হবে। তবে এই তরুণ প্রজন্ম সেই পুরোনো সংস্কৃতি আর প্রতিষ্ঠা হতে দেবে না।”

শেষে তিনি বলেন, “কথা বলার সময় সাবধানে বলবেন। আপনার ভাষাই ঠিক করবে আপনি আমাদের মুরুব্বি হবেন কিনা, আপনি আমাদের কাছ থেকে সম্মান পাবেন কিনা।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর