বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দিল্লি

ফের করোনার প্রকোপ, এক সপ্তাহেই শনাক্ত ৯৯ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১৫:৪০

২০২০ সাল থেকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে লাখো মানুষের মৃত্যু ঘটার পর আবারও ভারতে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজধানী দিল্লিতে নতুন করে ১০০-র বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

ভারতের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,০০৯ জন। এর মধ্যে শুধুমাত্র দিল্লিতে সক্রিয় রোগীর সংখ্যা ১০৪ জন, যার মধ্যে ৯৯ জনই গত এক সপ্তাহে শনাক্ত হয়েছেন।

তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, হাসপাতালগুলো যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এই আক্রান্তদের বেশিরভাগই প্রাইভেট ল্যাব থেকে শনাক্ত হয়েছে এবং নতুন ধরনটি সাধারণ ফ্লু-জাতীয় উপসর্গ সৃষ্টি করছে।

বর্তমানে করোনার সর্বোচ্চ প্রকোপ দেখা যাচ্ছে কেরালায়, সেখানে মোট আক্রান্ত ৪৩০ জন। এরপর রয়েছে মহারাষ্ট্র, যেখানে ২০৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। গুজরাটে আক্রান্ত ৮৩ জন, কর্নাটকে ৪৭ জন, উত্তরপ্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন।

এছাড়া মহারাষ্ট্রে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে, কেরালায় ২ জন এবং কর্নাটকে ১ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে কোনো সক্রিয় করোনা রোগী নেই।

এর আগে ভারতে সব বয়সী মানুষের জন্য ফ্রি ও দ্রুতগতির টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল, যার ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে আসে এবং কঠোর বিধিনিষেধ থেকেও মানুষ মুক্তি পায়। তবে সাম্প্রতিক সংক্রমণ পরিস্থিতি নতুন করে নজরদারি এবং সচেতনতা বাড়ানোর বার্তা দিচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর