বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার অস্ত্রসহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১৪:৫১

কুমিল্লায় অস্ত্রসহ এক কিশোর গ্যাং লিডার রুদ্র চন্দ্র দাস (২২)-কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৬ মে) সকাল ৭টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অফিস সংলগ্ন রামঘাটলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কুমিল্লার কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়িতে বসবাস করেন, যা আওয়ামী লীগ অফিসের পাশে অবস্থিত।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুদ্র স্বীকার করেছেন, সে ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছেন। যাদের হাতে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করেন এবং তা দেশের অভ্যন্তরে বিক্রি করেন।

যৌথবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর বিশেষ অবৈধ অস্ত্র উদ্ধারকারী দল ২৩ বীরের এ অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্রের সন্ধানে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। আটক রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘রুদ্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি।

সবশেষে জেলহাজতে পাঠানো হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর