বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বুধবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১৪:৪৪

চার দিনের সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার ভোর রাত ২টা ১০ মিনিটে ক্যাথি প্যাসিফিক এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। এদিন দুপুর আড়াইটায় টোকিওর নরিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

সোমবার (২৬ মে) সকালে প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফর নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, এই সফরে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত খাতে সহযোগিতা বিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এছাড়া বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়ালগেজ ডাবল লাইনে উন্নীতকরণে একচেঞ্জ অফ নোটস স্বাক্ষরিত হতে পারে।

তিনি আরো জানান, বুধবার দুপুরে নারিতা বিমানবন্দরে জাপানের রাষ্ট্রাচার প্রধান, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন। বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবেন জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসো।

রাতে নিপ্পন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইয়োহি সাসাকায়ার আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
বৃহস্পতিবার নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিয়ে একটি বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। পরে জাপানের গণমাধ্যম নিক্কেই মিডিয়া, আসাই টিভি এবং নিপ্পন টিভিসহ কয়েকটি গণমাধ্যমকে একান্ত সাক্ষাৎকার দিবেন তিনি। বিকালে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আখিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

শুক্রবার (৩০ মে) জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

এদিন বিকালে সোকা ইউনিভার্সিটি অব জাপান প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সেখানে একটি বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

চার দিনের সফর শেষে ৩১ মে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে দেশের ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর