বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১৪:৩৫

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ সোমবার (২৬মে) সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাইর হেমায়েতপুর সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন এবি অ্যাপারেলস্পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানান, একাধিকবার আশ্বাস দিয়েও গত মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। পরে এদিন সকালে গত মাসের বকেয়া বেতন ও চলতি মাসের বেতনসহ ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

পরে যৌথবাহিনীর সদস্যরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে এবং এপ্রিল মাসের বেতন আজই পরিশোধ করা হবে বলে জানান। এছাড়া চলতি মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই প্রদান করা হবে এমন প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, “গত মাসের বেতন আজ পরিশোধের কথা বললে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেছে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর