বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিষেধাজ্ঞা তুলে নিয়ে মদ বিক্রির অনুমতি দিচ্ছে সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১৩:৩৩

সৌদি আরব তাদের দীর্ঘদিনের মদের নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নিতে যাচ্ছে। দেশটি ২০২৬ সালের মধ্যে অন্তত ৬০০টি পর্যটন স্থানে মদের বিক্রি ও সেবনের অনুমতি দেবে। তবে এই অনুমতি শুধুমাত্র পাঁচ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী-বান্ধব কম্পাউন্ডসহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে সীমাবদ্ধ থাকবে। জনসাধারণ, বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নীতিগত পরিবর্তন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দেশটিকে পর্যটন ও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আরো আকর্ষণীয় করে তোলা এবং ‘টিটোটাল’ ভাবমূর্তির বদল ঘটানো।

দেশটি ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের এক্সপোসহ বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এই বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্যই মদের ওপর এই শর্তসাপেক্ষ ছাড় দেয়া হচ্ছে।

সৌদির উপ প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ স্পষ্ট করে বলেছেন, দেশটির সংস্কৃতি অ্যালকোহল নিষিদ্ধ থাকলেও, যারা আসবে তাদের স্বাগত জানানো হবে এবং দেশ তাদের নিজস্ব সীমার মধ্যে থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর