বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আপনার প্লেটেই লুকিয়ে আছে ক্যানসারের দাওয়াই!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১৫:৪১

মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর তথ্য বলছে, ক্যানসার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সমীক্ষা অনুযায়ী, প্রতি পাঁচ জন ক্যানসার রোগীর মধ্যে তিন জনেরই মৃত্যু ঘটে।

ক্রমেই মহামারির আকার নিচ্ছে ক্যানসার বা কর্কট রোগ। মারণ এই রোগটি ক্রমাগত আরও ভয়ঙ্কর ও শক্তিশালী হয়ে উঠছে। ‘দ্য ল্যানসেট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে শুরু হওয়া এক সমীক্ষায় দেখা গেছে, দেশে প্রতি ১ লক্ষ জনের মধ্যে ক্যানসারে মৃত্যুর সংখ্যা ৬৪.৭ থেকে বেড়ে প্রায় ১০৯.৬-তে পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে এ হার আরও বৃদ্ধি পেয়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন-এর এক গবেষণায় দেখা গেছে, পাঁচটি সাধারণ খাবারেই রয়েছে ক্যানসার রোধের ক্ষমতা। নিচে সে খাবারগুলোর বিস্তারিত দেওয়া হলো:

ক্যানসার প্রতিরোধে সহায়ক ৫টি খাবার

১. আঙুর: বিশেষ করে লাল আঙুরের খোসায় থাকে ‘রেসভেরাট্রল’ নামক একটি অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। এতে আরও থাকে ফ্ল্যাভোনল, ফিনোলিক অ্যাসিড, অ্যান্থোসায়ানিন, প্রোঅ্যান্থোসায়ানিডিন ও ক্যাটেচিনস, যেগুলো ক্যানসার প্রতিরোধী অ্যান্টিঅক্সিড্যান্ট।

২. গাজর: গবেষণায় প্রমাণিত হয়েছে, গাজর খাওয়ার মাধ্যমে পেটের ক্যানসার, প্রস্টেট ক্যানসার এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমে। বিশেষত, ধূমপায়ীদের মধ্যে গাজর না খাওয়া ও ক্যানসার হওয়ার আশঙ্কার মধ্যে পরিষ্কার পার্থক্য দেখা গেছে।

৩. আপেল: আপেলে থাকা ‘পলিফেনল’ যৌগ প্রদাহ, হৃদরোগ ও সংক্রমণ প্রতিরোধে কার্যকর। গবেষণায় দেখা গেছে, আপেলের ‘ফ্লোরেটিন’ নামক একটি পলিফেনল স্তন ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করতে পারে এবং সুস্থ কোষে কোনও প্রভাব ফেলে না।

৪. চর্বিযুক্ত মাছ: স্যামন, ম্যাকেরেল এবং অ্যাঙ্কোভিসে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে, বিশেষত এশীয় জনগোষ্ঠীর মধ্যে। একাধিক গবেষণায় প্রমাণিত, চর্বিযুক্ত মাছ খাওয়ার সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি হ্রাস পাওয়ার সম্পর্ক রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর