বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়ে জামাতে ইসলামীর কোনো সমর্থন নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১৫:২৮

দেশের স্বার্থের বিরুদ্ধে যায়—এমন কোনো কিছুতে সমর্থন নেই জামাতে ইসলামীর বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জামাতের আমির বলেন, “করিডোর ও বন্দরের মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই থাকা উচিত।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মতামত গ্রহণ করা জরুরি।

ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়েও জামাতে ইসলামীর কোনো সমর্থন নেই।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, তাতে আগামী ২৬ জুনের মধ্যেই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় জামাতে ইসলামী।

“দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে ‘হ্যাঁ’ বলছি না। দেশের স্বার্থ যেখানে বিকৃত হবে, সেখানেই ‘না’—” বলেন জামাতের আমির।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর