বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কেন যৌনকর্মী হতেও আপত্তি নেই নায়িকার, জানালেন নিজেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৭:১৯

যাঁরা ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিটি দেখেছেন তাঁরা জ়িনাত আমনের সাহসী অবতারের কথা জানেন। অভিনেত্রী অভিনয়ের খাতিরে, চরিত্রের জন্য কতটা সাহসী হতে পারেন— বড় পর্দায় প্রমাণিত। এ রকম আরও একটি সাহসী পদক্ষেপের কথা অভিনেত্রী সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে এনেছেন।

জ়িনাতের পেশাজীবনের শুরুর সময়। তখন শাম্মি কপূর একটি ছবি পরিচালনা করেছিলেন। নাম ‘মনোরঞ্জন’। সেটি তাঁর প্রথম পরিচালনা। ওই ছবিতে জ়িনাত এক যৌনকর্মীর ভূমিকায়। সাধারণত পেশাজীবনের শুরুতে এই ধরনের চরিত্রে অভিনয় করতে চট করে কেউ রাজি হন না। কারণ, অভিনয় সফল হলে গায়ে ‘তকমা’ এঁটে যায়। একই ধরনের চরিত্র তখন পরপর আসতে থাকে। জ়িনাত কিন্তু এ সবের পরোয়া করেননি। তাঁর কথায়, “অভিনয়ের সুযোগ পেলে পর্দায় যৌনকর্মী হতেও রাজি।”

‘মনোরঞ্জন’ ছবিতে একদল যৌনকর্মীর জীবন দেখিয়েছিলেন শাম্মি। অভিনেত্রীর দাবি, “সাধারণত, পর্দায় যৌনকর্মী মানেই যেন অত্যাচারিত, অবদমিত। এক উদারচেতা পুরুষ এসে তাকে উদ্ধার করবে— সেই আশায় পথ চেয়ে বসে থাকে সে। শাম্মির ছবিতে আমাদের কিন্তু সে ভাবে দেখানো হয়নি। আমরা নিজেদের জীবনে ভীষণই খুশি ছিলাম।” একদম ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তাই আগপিছ চিন্তা করেননি তিনি। পেশাজীবনের শুরুতে শাম্মি তাঁকে এই সুযোগ দেওয়ায় আজীবন তিনি কৃতজ্ঞ পরিচালক-অভিনেতার প্রতি।„


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর