বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খাগড়াছড়িতে ১৬ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, দুই ভাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৫:০২

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের অভিযানে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন দুটি মাহেন্দ্র গাড়িও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেরুং ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। রাত সাড়ে ১২টার দিকে একটি মাহেন্দ্র গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতরে থাকা ১০টি প্লাস্টিকের বস্তায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়।

ওসি বলেন, “মোট ১৪ হাজার প্যাকেট ওরিস ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।”

তল্লাশির সময় গাড়িতে থাকা দুই ভাই মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) কে আটক করা হয়। তারা দীঘিনালার মেরুং ইউনিয়নের সোবাহানপুর গ্রামের বাসিন্দা, পিতার নাম মো. শামছুল আলম।

তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ধারণা, তারা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা দিয়ে বিদেশি সিগারেট পাচারে জড়িত।

স্থানীয়দের অভিযোগ, দীঘিনালাসহ খাগড়াছড়ির সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদেশি পণ্য, বিশেষ করে সিগারেট ও প্রসাধন সামগ্রী পাচার হয়ে আসছে। তবে অধিকাংশ সময়ই পাচারকারীরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে।

তারা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর