বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পা দিয়ে লিখে হাবিপ্রবির ‘বি’ ইউনিটে ১৯২তম: স্বপ্ন ছুঁয়েছেন মানিক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৭:৪২

শারীরিক প্রতিবন্ধকতা নয়, আত্মবিশ্বাস আর অধ্যবসায়ই একজন মানুষকে পৌঁছে দেয় সাফল্যের শিখরে—এ কথা আবারও সত্য প্রমাণ করেছেন কুড়িগ্রামের মানিক রহমান। জন্ম থেকেই দুই হাত নেই, একটি পা অন্যটির তুলনায় খাটো। তবুও থেমে থাকেননি তিনি। জীবনযুদ্ধে নিজের প্রতিবন্ধকতাকে শক্তিতে রূপান্তর করে একের পর এক সাফল্য ছিনিয়ে এনেছেন।

সর্বশেষ তিনি পা দিয়ে লিখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৯২তম স্থান অর্জন করে সবাইকে চমকে দিয়েছেন।

মানিক রহমান ২০২২ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন তিনি।

ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ব্যবসায়ী মো. মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক মরিয়ম বেগমের বড় ছেলে মানিক। ছোট ভাই মাহীম নবম শ্রেণিতে পড়ে। পরিবারের সদস্যরা কখনোই মানিককে প্রতিবন্ধী হিসেবে দেখেননি। বরং ছোটবেলা থেকেই তাকে পা দিয়ে লেখায় উৎসাহিত করেছেন। ফলে তার লেখাও হয়েছে সুন্দর ও স্পষ্ট। প্রযুক্তির সাথেও মানিকের দারুণ সখ্য। পা দিয়ে মোবাইল চালানো থেকে শুরু করে কম্পিউটারে টাইপিং পর্যন্ত সবকিছুতেই সে দক্ষতা অর্জন করেছে।

এই দক্ষতাকেই কাজে লাগিয়ে সে স্বপ্ন দেখেছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটে ভর্তির মাধ্যমে সেই স্বপ্ন পূরণের দরজা এখন খুলে গেছে।

মানিকের মা-বাবা বলেন, "শারীরিক সীমাবদ্ধতা থাকলেও মানিক কখনো হাল ছাড়েনি। আমরা তাকে কখনো প্রতিবন্ধী মনে করিনি। আজকের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। সকলে তার জন্য দোয়া করবেন, যেন সে একজন ভালো মানুষ ও দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারে।"

মানিক বলেন, “আমার দুটি হাত না থাকলেও আল্লাহর অশেষ রহমত, বাবা-মা ও শিক্ষকদের দোয়া এবং অনুপ্রেরণায় আমি পিইসি থেকে এইচএসসি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। এবার হাবিপ্রবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ১৯২তম হয়েছি। আমি চাই একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করতে।”

মানিকের এই পথচলা যেন প্রেরণা হয় দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য, যারা কোনো না কোনো কারণে হাল ছেড়ে দিতে চায়। মানিক তাদের দেখিয়ে দিয়েছেন—ইচ্ছা থাকলে উপায় হয়, আর সংকল্প থাকলে স্বপ্নও ধরা দেয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর