বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নেতানিয়াহু

যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরাইল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৭:১৮

যুদ্ধ শেষে ইসরাইল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২১ মে) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় নেতানিয়াহু মানবিক সংকট রোধ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। পরে গাজায় সাহায্য সরবরাহের জন্য তিন-পর্যায়ের পরিকল্পনার কথা বলেন। এর মধ্যে রয়েছে উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া, ইসরাইলি সেনাবাহিনীর মাধ্যমে সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর দ্বারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা।

ইতোমধ্যে ইসরাইলি সরকার গাজায় সামরিক অভিযান বন্ধ করতে এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। যদিও এসব চাপ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরাইলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য রয়েছে। আমরা শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজ এখনও শেষ হয়নি।

এ সময় যুদ্ধবিরতি নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় অন্তত ২০ জন ইসরাইলি বন্দি ‘অবশ্যই জীবিত’ রয়েছে। যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিকল্প থাকে, তাহলে আমরা প্রস্তুত থাকব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর