বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যা ঘটনায় ৪ মামলা, আসামি সাড়ে তিন হাজার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর 

প্রকাশিত:
২০ জুলাই ২০২৩, ১২:৩০

লক্ষ্মীপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সহিংসতা ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।  মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সহ ৫৫ জনের নাম উল্লেখ করে  অজ্ঞাত আরো সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে কৃষকদল কর্মী মো. সজীব হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে নিহতের ভাই সুজন।
 
সংঘর্ষের দিন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজুর বাড়িতে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি সদর থানায় আরেকটি মামলা দায়ের করেন। এতে আড়াইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার রাতে সদর থানায় মামলাগুলো দায়ের করা হয়।  জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
থানা পুলিশ জানায়, মঙ্গলবারের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, আগুন, ভাঙচুরের ঘটনায় বুধবার রাতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরো দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
 
অন্যদিকে একই সময়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন। এ মামলায়ও বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে আসামি করা হয়েছে। তিনিসহ আরো ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে।  
 
এদিকে হত্যার ঘটনায় নিহত সজীবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে পৃথক একটি মামলা দায়ের করেন। অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজুর জেলা শহরের রামগতি সড়কের ঝুমুর সংলগ্ন এলাকায় বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা আড়াইশ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর