বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জরিমানা গুনলেন মুস্তাফিজের সতীর্থ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৬:৫৪

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গতকাল জিততে পারলে আইপিএলের শেষ চারে যাওয়ার সুযোগ থাকত দিল্লি ক্যাপিটালসের। তবে ৫৯ রানের হারে সেই সুযোগ হাতছাড়া হয়েছে দিল্লির। এতে স্বাভাবিকভাবেই মন খারাপ দলটির ক্রিকেটারদের।

ব্যতিক্রম হয়নি মুকেশ কুমারের ক্ষেত্রেও।

কিন্তু সেই দুঃখ ভোলার আগেই আরও দুঃসংবাদ শুনেছেন এই পেসার। আইপিএলের আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনেছেন তিনি।

মুকেশের বিরুদ্ধে অভিযোগটি ছিল আচরণবিধির ধারা ২.২-এর লেভেল ১ অপরাধ। ধারাটিতে, ক্রিকেট সরঞ্জামাদি, পোশাক, মাঠের যন্ত্রপাতি বা ফিটিংসের বিষয়ে বলা হয়েছে।

মুস্তাফিজুর রহামানের সতীর্থ ম্যাচ রেফারি ডেনিয়েল মনোহরের শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়ছে না।

গতকাল আগে ব্যাট করে মুম্বাই সূর্যকুমার যাদবের অপরাজিত ৭৩ রানের ইনিংসের সৌজন্যে ১৮০ রানের সংগ্রহ পায়। লক্ষ্য তাড়া করতে নেমে ১২১ রানে অলআউট হয় দিল্লি। ৫৯ রানের জয়ে মুম্বাই তাদের শেষ চার নিশ্চিত করে।

এতে করে টুর্নামেন্টের মাঝপথে আইপিএলে সুযোগ পাওয়া মুস্তাফিজের ম্যাচ সংখ্যা তিনে থামছে। আগামী ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে এবারের টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবেন মুস্তাফিজরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর