বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৭:৪১

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজার মার্কেটে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে।

বুধবার (২১ মে) দিবাগত রাত মধ্যরাতে জনৈক আলমগীরের কাপড়ের দোকান থেকে এই আগুনের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়।বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীদের ধারণা।

দূর্গম এই উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ, বিজিবি সদস্যদের আপ্রাণ চেষ্টা চালিয়ে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে প্রায় ৩০টিপুড়ে গেছে । দোকানের মধ্যে রয়েছে মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকান ।

এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। আগুনের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসীর দাবির মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।#মোহাম্মদ আলী


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর