বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নোয়াখালীতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৭:৩৩

নোয়াখালীতে দুই দফায় ২১২ মিলিমিটার টানা ভারী বৃষ্টিপাতে জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা সমস্যা দেখা দিয়েছে। শহরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা মাস্টার পাড়া, খন্দকার পাড়া, লক্ষীনারায়পুর, হাউজিং এস্টেট, গুপ্তাঙ্গসহ বিভিন্ন এলাকায় পানি জমে আবদ্ধ হয়ে গেছে চলাচলের পথ।

বুধবার (২১মে) সকালে ভারী বৃষ্টিপাত হলেও এর আগে, মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় টানা ৩ ঘণ্টার বৃষ্টিতে ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বাকি বৃষ্টিপাত আজ দুপুর ১২টা পর্যন্ত মোট ২১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

জেলা শহরের বিভিন্ন জায়গায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাইজদী আবাসিক এলাকা সড়ক, জেলখানা সড়ক, জজকোর্ট-কোর্টবিল্ডিং সংযোগ সড়ক, মাইজদী পাবলিক কলেজ সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, যানবাহন চালক ও পথচারীরা দুর্ভোগে পড়েছেন।

এছাড়া মাইজদী পৌর বাজার, মাইজদী বাজার, দত্তেরহাট, সোনাপুরসহ নোয়াখালীর পৌরসভার বিভিন্ন বাজারে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন আগত ক্রেতা-বিক্রেতারা।গতকাল রাতের বৃষ্টিতে শহরের উত্তরা শপিং কমপ্লেক্সের নীচ তলার সবগুলো দোকান বৃষ্টির পানিতে ডুবে যায়। এতে ব্যবসায়ীদের মূল্যবান মালামাল নষ্ট হয়ে যায়।

নোয়াখালী পৌরসভার ড্রেনগুলো এবং খালগুলোতে ময়লা আবর্জনা জমে থাকার কারণে বৃষ্টির পানি নামতে না পারায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। তাই দ্রুত ড্রেন ও খালগুলো পরিষ্কার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পৌরবাসী।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আজ দুপুর ১২ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলা শহর মাইজদীতে ২১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃষ্টি আরও কিছু সময় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর