বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতের চেন্নাইতে রাস্তায় প্রক্যাশ্যে শেখ হাসিনা! তথ্য যা বলছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৭:১৯

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তার প্রকাশ্যে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি, ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করাতে যান দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে ভারতীয় সরকারের নিরাপত্তায় শেখ হাসিনার চিকিৎসার জন্যে যাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্যে তার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

মূলত, ২০১৬ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি কানাডার মন্ট্রিলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। আলোচিত ভিডিওটি তিনি নিউ ইয়র্কে পৌঁছালে ধারণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর