বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আসিফ মাহমুদ

ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৬:১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো লাভ নেই।আদালতে যে আইনি লড়াই, সেটি লড়তে হবে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত যুব সমাবেশ ২০২৫- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, যখন সরকার কাজ করে, তখন একটি বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আমি একা নিচ্ছি, তা ভাবার কোনো কারণ নেই।

এখানে আইনি জটিলতা আছে এবং আদালতে বিচারাধীন বিষয় আছে। যে জটিলতাগুলো রয়েছে, সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান ছাড়াও অংশগ্রহণকারী যুব প্রতিনিধি ও পুরস্কারপ্রাপ্ত যুব প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য দেন


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর