বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৪:৫৮

মানিকগঞ্জের সিংগাইরে রাহুল ইসলাম খান (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-খালপাড় সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাহুল ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় খালপাড় এলাকার সড়কে কয়েকজন বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিল রাহুল। এ সময় পাশ্ববর্তী কামুড়া গ্রামের কয়েকজন অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের সদস্যরা সেখানে আসে। পূর্ব শত্রুতার জেরে সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে রাহুল ও তার বন্ধুদের ওপর হামলা চালানো হয়। এ সময় সবাই দৌড়ে পালিয়ে গেলেও রাহুলকে ধরে ফেলে কিশোর গ্যাং সদস্যরা।

পরে কিশোর গ্যাং সদস্যরা রাহুলকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর