বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৩:৩৭

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবারও ঈদ স্পেশাল সার্ভিস চালু করতে যাচ্ছে। বিআরটিসি ঘরমুখো যাত্রীদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৩ জুন তারিখ থেকে এই সার্ভিস চালু হবে।

এছাড়াও, ২৪ মে থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই বিশেষ সেবা আগামী ১৪ জুন পর্যন্ত চলবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর এবং নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিটি ডিপো থেকে বিভিন্ন শহর ও জেলার জন্য ঈদ স্পেশাল সার্ভিস চালানো হবে, যার মধ্যে রয়েছে:

কল্যাণপুর বাস ডিপো– আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল।

গাবতলী ডিপো– রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া।

জোয়ারসাহারা বাস ডিপো– রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল।

মিরপুর বাস ডিপো– রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ।

মোহাম্মদপুর বাস ডিপো– রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ।

গাজীপুর বাস ডিপো– ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম।

যাত্রাবাড়ি বাস ডিপো– রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর,বরিশাল। নারায়ণগঞ্জ বাস ডিপো– রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওয়াগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোনা।

নরসিংদী বাস ডিপো– স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ,বগুড়া।

কুমিল্লা বাস ডিপো– সিলেট, সুনামগঞ্জ।

সিলেট বাস ডিপো– ময়মনসিংহ, রংপুর, লক্ষীপুর, চট্টগ্রাম।

দিনাজপুর বাস ডিপো– ঢাকা-দিনাজপুর রুট।

সোনাপুর বাস ডিপো– চট্টগ্রাম রুট।

বগুড়া বাস ডিপো– যশোর, রংপুর, বরিশাল।

রংপুর বাস ডিপো– পঞ্চগড়, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা।

খুলনা বাস ডিপো– রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা।

পাবনা বাস ডিপো– গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা।

ময়মনসিংহ বাস ডিপো– গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা।

চট্টগ্রাম বাস ডিপো– রংপুর, সিলেট, ভোলা।

টুঙ্গীপাড়া বাস ডিপো– ঢাকা, চিলমারী, পাটগাতী।

বরিশাল বাস ডিপো– ঢাকা, রংপুর, কুয়াকাটা।

বিআরটিসি কর্তৃপক্ষ যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রির জন্য বিভিন্ন ডিপোতে ম্যানেজার (অপা.) মোবাইল নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

টিকিট বুংকিংয়ের জন্য মোবাইল নম্বর:

মতিঝিল বাস ডিপো-মোবা: ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবা: ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো-মোবা: ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো-মোবা: ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবা: ০১৭৩৪১৫৫৩২৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো-মোবা: ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো-মোবা: ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো-মোবা: ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবা: ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো-মোবা: ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো-মোবা: ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো-মোবাঃ ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবা: ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবা: ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো-মোবা: ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো-মোবা: ০১৭১৯৪০৯৪০।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের এই উদ্যোগে ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসা যাত্রীদের যাত্রা নিরাপদ ও সাশ্রয়ী হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর