বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এখন ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে চীনে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৬:২৪

লাতিন আমেরিকার পাঁচ দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুযোগ দিচ্ছে বেইজিং। আগামী ১ জুন থেকে এ সিদ্ধান্ত পরীক্ষামূলকভাবে কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই ভিসামুক্ত সুবিধা পাচ্ছেন ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু ও উরুগুয়ের সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা। তারা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিংবা পরিদর্শনের উদ্দেশ্যে চীন ভ্রমণ করতে পারবেন। তবে এই সফরের মেয়াদ সর্বোচ্চ ৩০ দিন নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ চীনের ‘স্মার্ট ডিপ্লোম্যাসি’-এরই অংশ, যার মাধ্যমে দেশটি বিশ্বব্যাপী বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে চাচ্ছে। চীন সম্প্রতি জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বেশিরভাগ দেশের জন্যও ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছে।

চীনের এই ঘোষণার পর লাতিন আমেরিকার পর্যটকদের মধ্যে চীন ভ্রমণে আগ্রহ বেড়েছে। পেরুর এক পর্যটক বলেন, “চীনের ইতিহাস ও সংস্কৃতি খুবই সমৃদ্ধ। ভিসামুক্ত সুযোগ থাকলে সেখানে যাওয়াটা অনেক সহজ হবে।”

এই পাঁচ দেশের অনেক ব্যবসায়ী মনে করছেন, এ পদক্ষেপ বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ ও পারস্পরিক যোগাযোগ বাড়াবে। চিলির এক রপ্তানিকারক বলেন, “চীনের সঙ্গে আমাদের ব্যবসা অনেক পুরনো, এখন ভিসা না লাগায় ব্যবসায়িক ভ্রমণ অনেক দ্রুত এবং সহজ হবে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর