বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জাপানে ১৮.৫ ঘণ্টা কাজ, কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১৫:২৬

জাপানে একজন অফিসকর্মীর ১৮.৫ ঘণ্টা কাজ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেশটির চাকরির পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ইউটিউবে প্রকাশিত এই ভিডিওটির শিরোনাম ‘জীবনের এক দিন : কালো কম্পানিতে বেতনভোগী’। ইতিমধ্যেই এটি ১০ লাখের বেশি ভিউ পেয়েছে।

ভিডিওটিতে একজন কর্মচারীর এক দিনের কর্মজীবন তুলে ধরা হয়েছে, যা শুরু হয় সকাল ৭টা থেকে এবং শেষ হয় গভীর রাতে। অফিসে পৌঁছতে তার সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। দিনের মধ্যে মাত্র একটি ছোট কফি বিরতি ও মধ্যাহ্নভোজ ছাড়া আর কোনো বিশ্রাম নেই। তিনি রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত কাজ করেন এবং বাড়ি ফেরেন রাত ১০টা ৪৫ মিনিটে।

খাবার শেষ করেন রাত ১১:৩০-এ এবং ঘুমাতে যান রাত ১:১৫-এ। ভিডিওটিতে কর্মীটি তার অফিসকে ‘কালো কম্পানি’ বলে আখ্যা দেন। জাপানি পরিভাষায় কালো কম্পানি বলতে এমন সংস্থাকে বোঝায়, যারা কর্মীদের দীর্ঘ সময় ধরে খাটায়, কম বেতন দেয় এবং খারাপ আচরণ করে। তিনি জানান, এসব প্রতিষ্ঠান নবীন কর্মীদের অভিজ্ঞতার অভাবকে কাজে লাগিয়ে চুপ করিয়ে রাখে।

চাকরি ছাড়তে চাইলেও কর্মীদের বিশ্বাসঘাতক বলা হয় এবং চাপ প্রয়োগ করা হয়।
অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই পরিস্থিতিকে অমানবিক বলে আখ্যা দিয়েছেন। কেউ লিখেছেন, ‘মানুষের কখনোই এভাবে বাঁচার কথা নয়।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘কম্পানি হয়তো রাতের কাজ মনে রাখবে না, কিন্তু আপনার পরিবার মনে রাখবে।’

এই ভিডিও জাপানের দীর্ঘ কাজের সময়, কর্মক্ষেত্রের শোষণ ও কর্মজীবনের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

কেউ কেউ বলেছেন, এই বাস্তবতা জাপানে কম জন্মহার ও মানসিক চাপ বৃদ্ধির একটি বড় কারণ হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর