বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ২৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১৫:১৪

প্রচণ্ড ঝড় ও টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের মিসৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৭ জনে দাঁড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শুধুমাত্র কেন্টাকিতেই এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। গভর্নর বেসিয়ার বলেন, ‘গভীর রাতে আবাসিক এলাকায় আঘাত হেনেছে টর্নেডোটি।

এটি একটি ভয়ঙ্কর টর্নেডো ছিল, রাতের বেলায় এমন বিপর্যয় সবচেয়ে ভয়ঙ্কর।’ কেন্টাকির লন্ডন শহরের বাসিন্দা ক্রিস্টেন মসলি জানান, ‘আমার বাড়ি কোনোমতে রক্ষা পেয়েছে, কিন্তু আশপাশের অনেকের ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। এটা ভাষায় প্রকাশ করা কঠিন কতটা হৃদয়বিদারক দৃশ্য।’

অন্যদিকে, মিসৌরি রাজ্যের সেন্ট লুইস এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র কারা স্পেন্সার। মেয়র স্পেন্সার আরো জানান, সেখানে ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মিসৌরির বিভিন্ন স্থানে আরও দুইজন এবং ভার্জিনিয়ায় দুইজনের মৃত্যু হয়েছে।

মেয়র স্পেন্সার বলেন, ‘প্রায় ৫,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসযজ্ঞের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর