বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতে বহুতল ভবনে আগুন, ১৭ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১৫:০৬

ভারতের হায়দরাবাদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে হায়দরাবাদের চারমিনারের কাছে ঐতিহাসিক গুলজার হাউসের একটি বহুতল ভবনে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়, গুলজার হাউসের নিচে একটি স্বর্ণালঙ্কারের দোকান ছিল। সেখানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দোকানের ওপরে থাকা অন্যান্য ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন মারা গেছেন। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের সমবেদনা জানিয়েছেন। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর