বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মহাকাশেই ধ্বংস রকেট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১৪:০০

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) ১০১তম স্যাটেলাইট মিশন ভেঙে পড়েছে যাত্রার এক মিনিটের মাথায়। উৎক্ষেপণের প্রাথমিক দুটি ধাপ সফল হলেও তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে অভিযানটি বাতিল করে মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয় রকেটটি।

রোববার (১৮ মে) সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ পরিচালিত হয় বলে জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিটে ইওএস-০৯ স্যাটেলাইট বহনকারী পিএসএলভি-সি৬১ রকেটটি উৎক্ষেপণ করা হয়। লাইভ সম্প্রচারে ইসরোর মুখ্য পরিচালক ভি নারায়ণান জানান, প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে পৌঁছানোর পর সমস্যা দেখা দেয়, ফলে পুরো মিশন ব্যর্থ বলে ঘোষণা করা হয়।

ইসরো এক বিবৃতিতে জানায়, রকেটের দ্বিতীয় ধাপ পর্যন্ত অভিযান সঠিক পথে ছিল, কিন্তু তৃতীয় ধাপে ‘একটি নির্দিষ্ট পর্যবেক্ষণের’ ভিত্তিতে অভিযানটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক কী কারণে ত্রুটি দেখা দিয়েছিল তা অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ইওএস-০৯ স্যাটেলাইটটির ওজন ছিল প্রায় ১ হাজার ৬৯৬ কেজি এবং এটি ৫২৪ কিলোমিটার উচ্চতায় সান-সিঙ্ক্রোনাস পোলার অরবিটে স্থাপন করার পরিকল্পনা ছিল। কিন্তু উৎক্ষেপণের ২০৩ সেকেন্ড পরে তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

ইসরো আরও জানায়, রকেট ধ্বংসের ফলে এর ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসবে। তবে এতে যেন কোনো ঝুঁকি বা ক্ষয়ক্ষতি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছে সংস্থাটি।

এই ব্যর্থতা ইসরোর জন্য বড় ধাক্কা হলেও তারা জানিয়েছে, দ্রুত ত্রুটি শনাক্ত করে ভবিষ্যৎ মিশনগুলো আরও নির্ভরযোগ্য করতে উদ্যোগ নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর