বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শাকিবের সঙ্গে সাবিলা, কী বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১৩:২৮

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। প্রিয় নায়কের সঙ্গে প্রিয় অভিনেত্রীর প্রথম দেখার জন্য ইতোমধ্যেই সিনেমাটির জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

এদিকে, ঢালিউডের নতুন এই জুটিকে নিয়ে মন্তব্য করেছেন শাকিবের প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

তাণ্ডব-জুটিকে নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বলেন, ‘আমি মনে করি, আমাদের বাংলাদেশে যত নায়িকারা আছেন বা শাকিবের সঙ্গে নতুনভাবে কাজ করছেন, তারা খুবই প্রতিভাসম্পন্ন।’

সাবিলা নূরের অভিষেক প্রসঙ্গে অপু বলেন, ‘সাবিলা নূরের অনেক কাজ দেখেছি। বিশেষ করে ওর বেশকিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক প্রতিভাসম্পন্ন একটা মেয়ে। সেই প্রতিভার সঙ্গে যুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান। সুতরাং চলচ্চিত্রটির মধ্যদিয়ে সাবিলার জন্য এটা অনেক বড় একটা অভিষেক হতে যাচ্ছে। আশা করি, ও (সাবিলা) অনেক ভালো করবে।’

তাণ্ডব পরিচালনা করেছেন ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী। গত মাসখানেক ধরেই সিনেমাটির টানা শুটিং চলছে। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে ৭০ শতাংশ শুটিং সম্পন্ন। বর্তমানে সিনেমাটির গান এবং কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে শ্রীলঙ্কাতে।

এ সিনেমায় শাকিব-সাবিলা ছাড়াও রয়েছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে। প্রযোজনায় রয়েছে আলফা আই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর