বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাত্র এক ফোঁটা তেল পেলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৮:০৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে গিয়ে এক ব্যবসায়িক সম্মেলনে অংশ নেন। সেখানে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) প্রধান নির্বাহী সুলতান আল জাবের তাকে উপহার হিসেবে একটি বিশেষ ক্যাপসুলে দেওয়া হয় এক ফোঁটা তেল, যা ‘মুরবান’ নামে পরিচিত। এটি বিশ্বে অন্যতম সেরা মানের অপরিশোধিত তেল হিসেবে বিবেচিত হয়।

তেলটি হাতে পেয়ে ট্রাম্প কৌতুক করে বলেন, "এটা পৃথিবীর সেরা তেল, কিন্তু আমাকে শুধু এক ফোঁটা দেওয়া হলো! আমি খুব খুশি নই।" তার রসিকতায় পুরো অনুষ্ঠানজুড়ে হাসির রোল পড়ে যায়।

মুরবান তেল প্রথম আবিষ্কৃত হয় ১৯৫৮ সালে এবং এটি কম কার্বন নিঃসরণকারী হিসেবে পরিচিত। এর গ্র্যাভিটি ৪০ এবং এতে সালফারের মাত্রাও খুবই কম, যা এটিকে পরিবেশবান্ধব জ্বালানির তালিকায় রাখে।

এই সফরের সময়ই ইউএই ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৃহৎ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে জ্বালানি খাতে দুই দেশ যৌথভাবে ৪৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এতে অংশ নিচ্ছে এক্সনমোবিল, অক্সিডেন্টাল এবং ইওজি রিসোর্সেসের মতো বিশাল মার্কিন কোম্পানিগুলো।

এছাড়া, চলতি বছরের মার্চে ইউএই ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রে আগামী ১০ বছরে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই অর্থ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জ্বালানি এবং উৎপাদন খাতে ব্যয় করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর