বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ধানমন্ডিতে আলাদা দুটি ঘটনায় শিক্ষার্থীসহ ২ জন খুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৩:৪০

রাজধানীর ধানমন্ডিতে পৃথক দুটি ঘটনায় দুইজন নিহত হয়েছেন। অপর দুইজন শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে ধানমন্ডি শংকর এলাকার দুর্গা মন্দিরের গলিতে। ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী নূর ইসলাম ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

নূরের বন্ধু ইমন জানিয়েছেন, “আমি ব্যাগটা খুলে দিচ্ছিলাম, তখন আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম। নূর সামনের দিকে দৌড়াচ্ছিল। ছিনতাইকারীরা ওকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারলো। আমার ব্যাগে প্রায় তিন লাখ টাকার ক্যামেরা ছিল। নূরের কাছে প্রায় দেড় লাখ টাকার অর্থ ছিল।”

নূর ইসলামকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর ঘটনা ঘটে রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী সড়কে। পূর্ব শত্রুতার জেরে মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিউর রহমান খান আলফিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সময় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সামিউর রহমান খান আলফিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা এই দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। “আমাদের কি জানমালের নিরাপত্তা নেই? এটি অবশ্যই সুষ্ঠু বিচার হওয়া দরকার। প্রতি দুই-তিনদিনে রাস্তায় ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা আমাদের পক্ষে কাম্য নয়,” বলছেন এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে, দুটি হত্যাকাণ্ডের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আসামিদের ধরতে সময় লাগতে পারে এবং তদন্তে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। মরদেহ দুইটি ঢাকা মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর