বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেসির মায়ামির রুদ্ধশ্বাস ড্র

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১৬:৪২

মেজর লিগ সকারে (এমএলএস) নাটকীয় এক ম্যাচে সান হোসে আর্থকুয়েকসের বিপক্ষে ৩-৩ গোলের ড্র করেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। তাদেও আলেন্দের দুর্দান্ত জোড়া গোলে শেষ পর্যন্ত হার এড়ায় হাভিয়ের মাচেরানোর দল।

গত ম্যাচে মিনেসোটার বিপক্ষে ৪-১ গোলের বিশাল হার ভুলে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডেই সেটার ইঙ্গিতও দেয় তারা। জর্দি আলবার বাম দিক থেকে বাড়ানো নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন—মায়ামিকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে।

তবে স্বাগতিক সান হোসে দ্রুত প্রতিশোধ নেয়। ক্রিস্তিয়ান এসপিনোজার পাস থেকে গোল করেন আরেক ক্রিস্তিয়ান—আরাঙ্গো। ম্যাচে ফিরে এসে আক্রমণাত্মক খেলায় মেতে ওঠে দুই দল। ৩৭ মিনিটে বো লারু দুর্দান্ত এক গোল করে সান হোসেকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পরেই আলেন্দে নিজে তৈরি করে নেন গোলের সুযোগ, বল ঠেলে জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান ২-২।

প্রথমার্ধ শেষের আগেই ইয়ান হার্কস গোল করে সান হোসেকে আবার এগিয়ে দেন ৩-২ গোলে। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তরুণ বালতাসার রদ্রিগেজ—ইন্টার মায়ামির হয়ে তার অভিষেক ম্যাচ। মাঠে নেমেই দারুণভাবে প্রভাব রাখেন তিনি। তার পাস থেকে আলেন্দে নিজের দ্বিতীয় গোলটি করেন। সমতা ফেরে ম্যাচে।

শেষ মুহূর্তে সুযোগ পান লিওনেল মেসি। একদম একা হয়ে বল নিয়ে এগিয়ে গেলেও তার শটটি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন সান হোসের ব্রাজিলিয়ান গোলরক্ষক দানিয়েল। মেসির পা থেকে গোল না আসায় ম্যাচটি শেষ হয় রুদ্ধশ্বাস ড্রয়ে।

পয়েন্ট টেবিল ও পরবর্তী ক্লাসিকো

এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামির অবস্থান এখন পঞ্চম, ২২ পয়েন্ট নিয়ে। কাছাকাছি রয়েছে অরল্যান্ডো সিটি (২১ পয়েন্ট) ও শার্লট এফসি (১৯ পয়েন্ট)।

পরবর্তী ম্যাচেই মেসির দল মুখোমুখি হবে প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির—‘ক্লাসিকো দেল সোল’ নামে পরিচিত এই ম্যাচে জয় চাই মায়ামির, না হলে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ার শঙ্কা থেকেই যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর