বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ২১ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১৬:৩২

মধ্য মেক্সিকোতে বুধবার (১৪ মে) ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি ট্রেলার-ট্রাক এবং একটি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা এএফপি'র।

পিউবলা রাজ্য সরকারের এক কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৮ জন এবং হাসপাতালে আরও তিনজন মারা গেছেন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানান তিনি।

মেক্সিকান গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পিউবলাকে দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। মোটর চালকদের বিপজ্জনকভাবে যানবাহন চালানো, চালকদের ক্লান্তি এবং দুর্বল যানবাহনের কারণে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে।

তুরস্কে শান্তি আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্পতুরস্কে শান্তি আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প
এ ছাড়া দেশটিতে অনেক দুর্ঘটনা ঘটে মালবাহী ট্রাকের কারণে, যার ফলে দেশের যানজটপূর্ণ মহাসড়কগুলোতে নিরাপত্তার মান উন্নত করার দাবি উঠেছে।

গত ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষে ৩৮ জন নিহত হন। এ ছাড়া গত মার্চ মাসে, একই দিনে দুটি পৃথক বাস দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন।

যার মধ্যে একটি ট্র্যাক্টর-ট্রেলার এবং মার্কিন রাজ্য টেক্সাস থেকে যাত্রী বহনকারী একটি বাসের মধ্যে সংঘর্ষ ওই দুর্ঘটনা ঘটেছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর