শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আবিরাম বৃষ্টিতে কুড়িগ্রামে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১৩:২৪

রাত থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় কুড়িগ্রাম ও তার আশেপাশে জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছে। বৃষ্টির কারণে শহরের অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের রাস্তা গুলো খানাখন্দ থাকায় বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে গেছে। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগে পেড়েছে। বর্তমানে চলছে ধান কাটামাড়াই এর মৌসুম।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫০ দশমিক ৩ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিস। নীচু জমির ধানক্ষেতগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। চরম বিপাকে পড়েছে কৃষকরা। অনেকেই বাধ্য হয়ে এ অবস্থায় কাচা পাকা ধান কাটছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, ‘বুধবার (১৪ মে) রাতে চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি পাত হয়েছে। বুধবার সারা রাত বৃষ্টি পাত হয়েছে। আগামী ২০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’

এদিকে বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস অফিস, রৌমারীপাড়া, মোল্লাপাড়া, টাপু ভেলাকোপা, চর হরিকেশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। অফিস আদালতে চলাচলকারী মানুষ পড়েছেন ভোগান্তিতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর