বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অনেকগুলো দাবি নিয়ে আন্দোলন দানা বেঁধে উঠছে, এই পরিস্থিতির দায় কার?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১৩:১৫

অনেকগুলো দাবি নিয়ে শাহবাগ- যমুনা অভিমুখে আন্দোলন দানা বেঁধে উঠছে, এই পরিস্থিতির দায় সরকারের বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।

বুধবার (১৪ মে) বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশোতে এ মন্তব্য করেন তিনি।

অনেকগুলো দাবি নিয়ে আন্দোলন দানা বেঁধে উঠছে, এই পরিস্থিতির দায় কার? প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, এ দায় সরকারের। সরকার পারে নাই। এখন সরকার কি করলে পারতো কি করলে পারতো না এটা সরকারকে নির্ধারণ করতে হবে।

আপনি যখন একটা বড় গাড়ি চালাবেন সেই গাড়ি আপনি কোন রাস্তায় নিবেন, কিভাবে নিবেন, কিভাবে চালাবেন, ড্রাইভার কে হবেন, যিনি ড্রাইভিং আসনে বসবেন জেনেই বসবেন। ওনি যদি বলে আমি আগে ছোট গাড়ি চালাতাম এখন ডাবলডেকার চালাতে পারবো না।

তাহলে তুমি বসলা কেন? বসলা কেনো ওখানে। কেউ কি হাতে পায় ধরে ছিল? এখন বাসসহ এক্সিডেন্ট করে পুরো যাত্রীসহ মারার অবস্থায় নিয়ে আসছো। আগে হুঁশ ছিল না? কি করতে পারবা আর কি করতে পারবেন না।

তিনি বলেন, সবকিছু এলোমেলো অবস্থা একটা। আন্দোলন হচ্ছে। দেখেন, আজকের এই আন্দোলন তো আগের আন্দোলন এটাকে ইনভাইট করছে। আগেরটাও আন্দোলন, এটাও আন্দোলন। আগেরটা যমুনা অভিমুখে ছিল, এটাও যমুনা অভিমুখে। দুই অভিমুখে যাত্রা কি একভাবে আপ্যায়ন করা হয়েছে? আগেরটা আপ্যায়ন করা হয়েছে শীতল জলীয় বাষ্প দিয়ে আর এটাকে আপ্যায়ন করা হয়েছে জলকামান দিয়ে।

এক হলো? এরা দেশের জনগণ না? এদের দাবি থাকতে পারে না। এদের দাবি শুনেন না কেন? এদের নিয়ে আলোচনা করেন না কেন?

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর