শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

২০০ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৭:০৫

কুমিল্লায় প্রবাসীর ঘর থেকে ২০০ কেজি (৫ মণ) গাঁজাসহ তাসলিমা আক্তার (৩৮) ও ইসরাত জাহান (১৯) নামে দুই নারীকে (মা ও মেয়ে) আটক করেছে পুলিশ। আটককৃত তাসলিমা আক্তার ও ইসরাত জাহান প্রবাসী মোতালেব মিয়ার স্ত্রী ও মেয়ে।

পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলার মির্জানগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার ঘরে বুধবার ভোর রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘরে তল্লাশি করে ১০টি বস্তায় ভর্তি ৫ মণ (২০০ কেজি) গাঁজা উদ্ধারসহ তাসলিমা আক্তার ও তার মেয়ে ইসরাত জাহানকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। জেলায় একই দিনে এতো বড়ো গাঁজার চালান আটকের এটাই সর্বোচ্চ রেকর্ড বলে দাবি করেন ওসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর