বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পুলিশ দেখে দৌঁড়ে পালালো ভুয়া র‌্যাব, আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৬:৫০

পটুয়াখালীর লেবুখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় তল্লাশি চালিয়ে ভুয়া দুই র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের সঙ্গে থাকা র‌্যাবের তিনটি জ্যাকেট, দুটি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, একই নম্বরের দুটি গাড়ির নাম্বার প্লেট ও ব্যবহৃত মোবাইল সেট।

আটকরা হলেন- আলামিন দুয়ারী পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে বাসিন্দা এবং তারেক ব্যাপারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার। তারা দুজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে পুলিশ। উত্তরখানে ভুয়া পুলিশ গ্রেপ্তারউত্তরখানে ভুয়া পুলিশ গ্রেপ্তার

পুলিশ জানায়, মঙ্গলবারে রাত সাড়ে ৯টার দিকে পায়রা সেতুর টোলপ্লাজার চেকপোস্টে পুলিশের একটি দল সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের পায়ের কাছে রাখা একটি ব্যাগের মধ্যে র‌্যাবের তিনটি জ্যাকেট, দুটি নকল পিস্তল, একটি হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি দেখতে পায়। গাড়িতে চালকসহ মোট ৬ জন ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনজন দৌঁড়ে পালিয়ে যান এবং চালক প্রাইভেটকার নিয়ে দ্রুত চালিয়ে পালিয়ে যান।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে ডাকাতির উদ্দেশ্যে এ দলটি পটুয়াখালী জেলায় প্রবেশ করছিল। তাদের দেয়া নাম পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর