বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৬:১৯

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এই কর্মসূচি দিয়েছেন তারা।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ দখল করেন এসব শিক্ষার্থী।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। পরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান ঘোষণার প্রজ্ঞাপন জারি করতে এ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। আল্টিমেটাম শেষ হলে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন।

জানা গেছে, এ সময় শাহবাগ থানার সামনে ব্যারিকেড বসায় পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

শিক্ষার্থীরা জানান, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছেনা। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।

তারা বলেন, ‘আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সম্পন্ন করে ছয় মাসের ইন্টার্ন করার পরও আমাদের এইচএসসি সমমান ডিগ্রি দেওয়া হয়। আমরা এটি মানতে পারি না। আমাদের দাবি মেনে নিলেই হচ্ছে। কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না?’

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর