বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পুলিশি বাধায় থমকে ‘মার্চ টু যমুনা’ আহত বহু শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৪:৩৬

৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। তবে আবারো কাকরাইল মসজিদের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে কাকরাইল মোড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

মূলত মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। কিছু কিছু শিক্ষার্থী কাকরাইল মোড়ে জড়ো হচ্ছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থানের মধ্যেও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীরা জানান, দাবি নিয়ে যমুনার সামনেও যাওয়া হয়নি, কাকরাইল মোড়েই আমাদের উপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে, আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

‘মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে যাওয়ার পথে কাকরাইল মোড়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা।

তবে আশার কথা হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ প্রাথমিক সহায়তা দিতে শুরু থেকেই মাঠে রয়েছে। তারা শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর