বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাবি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১৫:৩৫

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার এক কর্মীকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে অরিত্র নামে ওই ছাত্রলীগ কর্মীকে তারা তুলে নিয়ে যায়।

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী অরিত্র বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তিনি ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিবের অনুসারী ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ক্যাম্পাস ছাড়েন। সম্প্রতি তিনি রাজশাহী আসলেও ক্লাস করেননি।

রাতে ক্যাম্পাসে প্রবেশকালে তাকে আগে থেকেই অনুসরণ করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় ছাত্রদল-যুবদলের কয়েকজন মিলে এসে তাকে তুলে নিয়ে যায়। এরপর জানা যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ‘রাবির প্রধান ফটকের সামনে থেকে অরিত্র নামের এক ছাত্রকে ছাত্রলীগ কর্মী সন্দেহে তুলে থানায় সোপর্দ করেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। আমরা উভয় পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ করছি। এখন উভয় পক্ষই থানায় রয়েছে।’

উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. শাহিদুল আলম বলেন, ‘আমাদের একজন ছাত্রকে পুলিশে সোপর্দ করার খবর শুনেছি। কিন্তু পরিচয় এখনো জানতে পারিনি। ওই ছাত্র কোনো রাজনীতির সঙ্গে জড়িত কি না তা আমি নিশ্চিত নই। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে জানতে পারবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি যে একটা ছেলেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঐ ছেলে ছাত্রলীগ করতো এবং তার পরিবারও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। সে এখন থানায় আছে।’

ক্যাম্পাস থেকে একজন শিক্ষার্থীকে এভাবে তুলে নিয়ে থানায় সোপর্দ করার এখতিয়ার কোনো ছাত্রসংগঠনের নেতাকর্মীর আছে কি না এ বিষয়ে তিনি বলেন, ‘সেটার জবাব আমি এখন দিতে পারবো না। তবে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞ, তাদের সহযোগিতায় ওই ছেলেকে থানায় সোপর্দ করা হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর