বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শুধু ইপিআই নয়! শিশুর সুরক্ষায় এই ৬টি ভ্যাকসিন কি নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১৫:১৫

শুর জন্য সরকারি ইপিআই (Expanded Program on Immunization) টিকাগুলো যতটা জরুরি, তেমনি কিছু গুরুত্বপূর্ণ প্রাইভেট ভ্যাকসিনও রয়েছে, যেগুলো আপনার সন্তানকে আরও বিস্তৃত সুরক্ষা দেয়। এসব টিকা অনেক সময় মারাত্মক কিছু সংক্রামক রোগ থেকে শিশুকে নিরাপদ রাখে, যা সরকারি ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত নয়।

এই প্রসঙ্গে চিকিৎসক ডা. মোঃ শাহিনুল ইসলাম একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “ভ্যাকসিন শুধু আপনার সন্তানকেই নয়, পুরো সমাজের জন্য উপকারী। সঠিক সময়ে কিছু অতিরিক্ত প্রাইভেট টিকা দিলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়ে।”

চলুন জেনে নিই, এই ৬টি গুরুত্বপূর্ণ প্রাইভেট ভ্যাকসিন কোনগুলো?

রোটাভাইরাস ভ্যাকসিন: ডায়রিয়ার জন্য (দেড় মাস থেকে ৮ মাসের মধ্যে)

পিনোমোকোকাল ভ্যাকসিন (PCV): নিউমোনিয়া, কানের ইনফেকশন ও মেনিনজাইটিস প্রতিরোধে কার্যকর (দুই বছর পর থেকে)

ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন: মৌসুমি ফ্লু (ছয় মাস পর থেকে)

হেপাটাইটিস এ ভ্যাকসিন: সংক্রামক জন্ডিস (১২ মাস পর থেকে)

টাইফয়েড ভ্যাকসিন: টাইফয়েড জ্বর প্রতিরোধে সহায়ক

চিকেনপক্স ভ্যাকসিন: বসন্ত রোগ (১২ মাস পর থেকে)

এই ভ্যাকসিনগুলো কেন গুরুত্বপূর্ণ?সরকারি ইPI ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত নয়,,অনেক মারাত্মক রোগ থেকে রক্ষা করে,স্কুল-কলেজ ও জনবহুল পরিবেশে সংক্রমণের ঝুঁকি কমায়।

ডা. শাহিনুল ইসলাম আরও পরামর্শ দেন,"প্রাইভেট ভ্যাকসিন নেওয়ার আগে অবশ্যই একজন শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং শিশুর বয়স, ওজন ও স্বাস্থ্য বিবেচনায় টিকাদানের সময় নির্ধারণ করুন।"

ভ্যাকসিন শুধু আপনার সন্তানের জন্য নয়, পুরো সমাজের জন্যও অত্যন্ত উপকারী। তাই প্রাইভেট ভ্যাকসিনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করুন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর